আগামীকাল কি স্তব্ধ হতে চলেছে দেশ? ৩০ কোটি শ্রমিকের ধর্মঘটে বিপাকে পড়ার আশঙ্কা! – এবেলা
এবেলা ডেস্কঃ
নিউজ ডেস্ক : ১২ ফেব্রুয়ারি কি আপনার দৈনন্দিন পরিকল্পনা ভেস্তে যেতে পারে? কেন্দ্রের একাধিক নীতির প্রতিবাদে কাল দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। ৩০ কোটি শ্রমিকের এই বিশাল আন্দোলনে বাজার-ঘাট, অফিস ও পরিবহন ব্যবস্থায় বড় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ফলে সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।
কৃষক সংগঠন থেকে শুরু করে ছাত্র সমাজ—সব স্তরের মানুষ এই প্রতিবাদে সামিল হচ্ছেন। শ্রম আইন প্রত্যাহার ও কর্মসংস্থানের দাবিতে হওয়া এই ধর্মঘটে বিশেষ করে ওড়িশা ও আসামের মতো রাজ্যগুলো পুরোপুরি স্তব্ধ হওয়ার সম্ভাবনা। আপনার প্রয়োজনীয় কাজগুলো তাই আজই সেরে রাখা বুদ্ধিমত্তার কাজ হবে।

