আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: অনলাইনে নাম যাচাইয়ের সহজ উপায় – এবেলা
এবেলা ডেস্কঃ
Supreme \titleonly কোর্টের নির্দেশ মেনে আগামী ২৮ ফেব্রুয়ারি, শনিবার পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। ভোটাররা অনলাইন এবং অফলাইন—উভয় মাধ্যমেই তালিকায় নিজেদের নামের স্থিতি যাচাই করতে পারবেন। রাজ্যর মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, স্বচ্ছতা বজায় রাখতে এই তালিকা সব স্তরেই উপলব্ধ করা হবে।
অনলাইনে নাম দেখতে ভিজিট করুন নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট (eci.gov.in) অথবা রাজ্যের পোর্টাল (ceowestbengal.wb.gov.in)। এছাড়া ইসিআই নেট অ্যাপ এবং জেলা নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটেও এপিক নম্বর দিয়ে তথ্য মিলবে। নামের পাশে ‘অ্যাডজুডিকেশন’ লেখা থাকলে বুঝতে হবে নাম যাচাই প্রক্রিয়া বাকি আছে, আর ‘ডিলিটেড’ থাকলে নাম তালিকা থেকে বাদ পড়েছে।
অফলাইনে ভোটাররা বুথ স্তরের আধিকারিকদের (বিএলও) কাছে থাকা হার্ড কপিতে নাম মেলাতে পারবেন। এছাড়া রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদেরও তালিকার সফট ও হার্ড কপি প্রদান করা হবে। বর্তমানে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম যাচাইয়ের অপেক্ষায় থাকলেও, প্রাথমিক তালিকায় সকলের নামই রাখা হচ্ছে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে।

