লেটেস্ট নিউজ

আজই পেশ হচ্ছে অর্থনৈতিক সমীক্ষা, বাজেটের আগে নজর নির্মলা সীতারামনের রিপোর্টে – এবেলা

এবেলা ডেস্কঃ

সংসদের বাজেট অধিবেশনে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ১ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ বাজেট পেশের ঠিক আগে আজ, বৃহস্পতিবার সংসদে ২০২৫-২৬ অর্থবর্ষের অর্থনৈতিক সমীক্ষা (Economic Survey) পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

বুধবার থেকেই সংসদের অধিবেশন শুরু হয়েছে। রবিবারের বাজেটে দেশের অর্থনীতির দিশা কী হবে, তার আভাস মিলবে আজকের এই সমীক্ষা রিপোর্টে। বিশেষ সূত্রে খবর, এবারের বাজেটে ১৬তম অর্থ কমিশনের সুপারিশগুলোকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। উল্লেখ্য, কমিশন ইতিপূর্বেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তাদের রিপোর্ট জমা দিয়েছে। ফলে আজকের এই অর্থনৈতিক সমীক্ষা এবং রবিবারের বাজেটের দিকেই এখন তাকিয়ে রয়েছে গোটা দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *