আজকের রাশিফলে কাদের জীবনে আসবে সাফল্যের জোয়ার এবং কাদের জন্য অপেক্ষা করছে নতুন কর্মযোগ – এবেলা
এবেলা ডেস্কঃ
২০শে মার্চ ২০২৬ তারিখের গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী মেষ রাশির জাতকদের আইনি জটিলতায় মানসিক চাপ বাড়লেও বৃষ ও মিথুন রাশির জন্য দিনটি অত্যন্ত শুভ। বিশেষ করে ব্যবসা ও বিনিয়োগে লাভের শক্তিশালী যোগ রয়েছে। সিংহ ও তুলা রাশির জাতকরা আজ কর্মক্ষেত্রে বিশেষ সম্মান ও সাফল্যের মুখ দেখতে পারেন।
অন্যদিকে ধনু ও মীন রাশির জাতকদের আয়ের সুযোগ বাড়লেও অপ্রয়োজনীয় খরচ ও স্বাস্থ্যের বিষয়ে বাড়তি সতর্কতা প্রয়োজন। মকর রাশির জাতকরা সরকারি চাকরিতে বিশেষ স্বীকৃতির সম্ভাবনা রাখছেন। বৃশ্চিক ও কন্যা রাশির ক্ষেত্রে দিনটি মিশ্র ফলদায়ক হতে পারে। সার্বিকভাবে আজকের দিনটি অধিকাংশ রাশির জন্য নতুন সুযোগ ও পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

