আজ বছরের প্রথম সূর্যগ্রহণ, দেখা যাবে কি ভারত থেকে – এবেলা
এবেলা ডেস্কঃ
চলতি বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। আজ মঙ্গলবার পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই বলয়গ্রাস গ্রহণ দেখা যাবে। মহাজাগতিক এই দৃশ্য ঘিরে ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। তবে ভারতীয় দর্শকদের জন্য কিছুটা মন খারাপের খবর রয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, এই গ্রহণ যখন শুরু হবে তখন ভারতে সূর্য দিগন্তরেখার নীচে নেমে যাবে। ফলে ভারত থেকে সরাসরি এই গ্রহণ দেখার সুযোগ থাকছে না। গ্রহণের কিছু সময়ের মধ্যেই ভারতে সূর্যাস্ত হবে।
ভারতীয় সময় অনুসারে মঙ্গলবার দুপুর ৩টে ২৬ মিনিটে এই গ্রহণ শুরু হবে। দীর্ঘ ৪ ঘণ্টা ৩১ মিনিট ধরে চলার পর সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে গ্রহণ শেষ হবে। ভারত থেকে দেখা না গেলেও বিশ্বের অন্যান্য প্রান্তের মানুষ বিরল এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকবেন।

