আজ শেয়ার বাজারে বড় ধামাকা? নজরে এই হেভিওয়েট স্টকগুলি – এবেলা
এবেলা ডেস্কঃ
গিফট নিফটি ১৯০ পয়েন্ট বাড়ায় আজ দালাল স্ট্রিটে তেজিভাবের সংকেত মিলেছে। বন্ধন ব্যাংক, ডিএলএফ এবং আদানি এনার্জিসহ একাধিক বড় সংস্থা আজ তাদের ত্রৈমাসিক ফলাফল ঘোষণা করবে। এছাড়া ভারত-ইইউ ‘ঐতিহাসিক’ বাণিজ্য চুক্তির প্রভাবেও বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।
কর্পোরেট জগতেও রয়েছে বড় খবর। এমইউএফজি ব্যাংক শ্রীরাম ফাইন্যান্সের ২০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করছে এবং সিইএসসি উত্তরপ্রদেশে ৩৮০০ কোটি টাকার সৌর বিনিয়োগের চুক্তি সেরেছে। পাশাপাশি বায়োকন ও লেমন ট্রি হোটেলসের ব্যবসায়িক সম্প্রসারণের খবরে আজ নির্দিষ্ট কিছু স্টকে বড় মুভমেন্টের সম্ভাবনা প্রবল।
