লেটেস্ট নিউজ

আটলান্টিকে যুদ্ধের দামামা! রুশ তেল ট্যাঙ্কার দখল করল আমেরিকা ও ব্রিটেন – এবেলা

এবেলা ডেস্কঃ

আন্তর্জাতিক জলসীমায় রুশ পতাকাবাহী তেলের ট্যাঙ্কার ‘মেরিনেরা’ দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভেনেজুয়েলার ওপর মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে তেল পরিবহনের অভিযোগে উত্তর আটলান্টিক মহাসাগরে এই শ্বাসরুদ্ধকর সামরিক অভিযান চালায় আমেরিকা ও ব্রিটেন। দুই সপ্তাহ তাড়া করার পর মার্কিন কোস্ট গার্ড ও নৌবাহিনী জাহাজটিকে বাজেয়াপ্ত করে। ওয়াশিংটনের দাবি, জাহাজটি নাম ও পরিচয় গোপন করে অবৈধভাবে তেল পাচার করছিল।

এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ক্রেমলিন। রাশিয়া আগে থেকেই পারমাণবিক সাবমেরিন ও যুদ্ধজাহাজ মোতায়েন করলেও শেষ পর্যন্ত ট্যাঙ্কারটি মার্কিন বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়। বর্তমানে জাহাজে থাকা রুশ নাগরিকদের নিরাপত্তা ও দ্রুত প্রত্যাবর্তনের বিষয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে। এই ঘটনায় আটলান্টিকে দুই পরাশক্তির মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কা তীব্র হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *