আদালতকে হুকুম দেবেন না বলে সুপ্রিম কোর্টে চরম ধমক খেলেন বাংলার আইনজীবী – এবেলা
এবেলা ডেস্কঃ
আইপ্যাক দপ্তরে ইডির অভিযানে বাধা দান ও তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলার শুনানি ছিল বুধবার। শুনানি চলাকালীন রাজ্য সরকারের আইনজীবী অতিরিক্ত সময় চাইলে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিচারপতি পিকে মিশ্র ও বিচারপতি এনভি আঞ্জরিয়ার বেঞ্চ। সলিসিটর জেনারেল তুষার মেহতাও শুনানিতে দেরি করানোর চেষ্টার বিরোধিতা করেন।
পাল্টা যুক্তিতে আইনজীবী শ্যাম দিওয়ান কিছু নথি খতিয়ে দেখার কথা বললে আদালত কঠোর ভাষায় তাকে সতর্ক করে দেয়। শীর্ষ আদালত স্পষ্ট জানায় যে রেকর্ডে থাকা কোন বিষয় বিবেচনা করা হবে সে বিষয়ে কোনো আইনজীবী আদালতকে নির্দেশ দিতে পারেন না। শেষ পর্যন্ত শুনানি পিছিয়ে দেওয়ার কৌশলী লড়াইয়ে কাজ না হওয়ায় অস্বস্তিতে পড়তে হয় রাজ্যের আইনজীবীকে।

