লেটেস্ট নিউজ

আদালতের নির্দেশ উপেক্ষা করে মালদায় জাতীয় সড়ক আটকে সিপিএমের সভা – এবেলা

এবেলা ডেস্কঃ

মালদায় হাইকোর্টের নির্দেশ অমান্য করে জাতীয় সড়ক অবরুদ্ধ করে জনসভা করল সিপিএম নেতৃত্ব। ইংরেজবাজারের ব্যস্ততম রথবাড়ি এলাকায় আয়োজিত এই সভার জেরে চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। সড়কের ওপর কর্মী-সমর্থকরা বসে পড়ায় যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়।

এই জনসভায় মহম্মদ সেলিম ও মীনাক্ষী মুখোপাধ্যায়ের উপস্থিতিতে যানজটে আটকে পড়েন পুলিশ সুপারও। কলেজ মাঠে সভার অনুমতি না মেলায় বাধ্য হয়েই এই স্থান নির্বাচন বলে দাবি বাম নেতৃত্বের। তবে আদালতের নির্দেশ অগ্রাহ্য করে জনজীবন বিপর্যস্ত করার অভিযোগে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *