লেটেস্ট নিউজ

আদালতে গিয়ে কি হিতে বিপরীত? কোটি ভোটারের শুনানিতে সরগরম বাংলা – এবেলা

এবেলা ডেস্কঃ

বাংলায় ভোটার তালিকায় তথ্যগত অসঙ্গতি বা ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর নতুন সংকট তৈরি হয়েছে। আদালতের হস্তক্ষেপে নোটিসের বহর আগের চেয়ে আরও বেড়ে যাওয়ায় সাধারণ ভোটারদের হয়রানি চরম সীমায় পৌঁছেছে। সিইও দফতর আগে যেসব ছোটখাটো ত্রুটি ঘরোয়াভাবে সংশোধন করত, এখন আইনি বাধ্যবাধকতায় সেগুলোও শুনানির আওতায় আনছে নির্বাচন কমিশন।

কমিশনের তথ্যানুযায়ী, কোটি কোটি ভোটারের তথ্য যাচাইয়ের এই বিশাল প্রক্রিয়ায় সোমবার পর্যন্ত ৩৪ লক্ষাধিক মানুষ শুনানিতে অংশ নিয়েছেন। এ নিয়ে শাসকদল তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। তৃণমূল এই গণ-হয়রানিকে হাতিয়ার করে বিজেপিকে বিঁধছে, অন্যদিকে বিজেপি আশা করছে আদালতের নজরদারিতে এবার স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হবে এবং ‘ভোট লুঠ’ বন্ধ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *