লেটেস্ট নিউজ

আদালত থেকে ক্লিনচিট পেয়েই মেজাজে কেজরিওয়াল, রবিবার যন্তর মন্তরে বিশাল হুঙ্কার আম আদমি পার্টির – এবেলা

এবেলা ডেস্কঃ

আবগারি দুর্নীতি মামলায় রাউস অ্যাভিনিউ আদালত থেকে সসম্মানে মুক্তি পাওয়ার পর রাজকীয় প্রত্যাবর্তন ঘটছে অরবিন্দ কেজরিওয়ালের। আগামী রবিবার, ১ মার্চ সকাল ১১টায় দিল্লির যন্তর মন্তরে এক বিশাল জনসভার ডাক দিয়েছেন আপ-এর জাতীয় আহ্বায়ক। মণীশ সিসোদিয়াসহ ২৩ জন অভিযুক্তকে আদালত পুরোপুরি নির্দোষ ঘোষণা করার পর এই প্রথম জনগণের মুখোমুখি হচ্ছেন তিনি।

বিচারক স্পষ্ট জানিয়েছেন, কেজরিওয়ালের বিরুদ্ধে কোনো অপরাধমূলক ষড়যন্ত্রের প্রমাণ মেলেনি, বরং তদন্ত প্রক্রিয়াকেই ‘পূর্বপরিকল্পিত’ বলে কটাক্ষ করেছে আদালত। এই নৈতিক জয়ের পর কর্মীদের উদ্দেশে কেজরিওয়াল বলেন, “আমি জন্মগত সৎ, জীবনে শুধু সততাই কামিয়েছি।”

দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ জানিয়েছেন, এই সভা হবে ঐতিহাসিক। দিল্লি, পাঞ্জাব, গোয়া ও গুজরাটের শীর্ষ নেতৃত্ব ওইদিন উপস্থিত থাকবেন। রাজনৈতিক মহলের মতে, যন্তর মন্তরের এই মঞ্চ থেকেই দেশজুড়ে নতুন লড়াইয়ের ডাক দিতে চলেছেন ‘কট্টর সৎ’ তকমা পাওয়া অরবিন্দ কেজরিওয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *