লেটেস্ট নিউজ

আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা ও কড়া পদক্ষেপ সরকারের – এবেলা

এবেলা ডেস্কঃ

আনন্দপুরের আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে। রাজ্য সরকার প্রতিটি মৃত পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছে। মঙ্গলবার দমকলমন্ত্রী সুজিত বসু ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন। দমকলের দীর্ঘ প্রচেষ্টায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে এলেও এখনও অনেকে নিখোঁজ।

পুলিশ স্বপ্রণোদিত মামলা রুজু করে সংশ্লিষ্ট গোডাউন মালিককে গ্রেপ্তার করেছে। ফরেনসিক দল নমুনা সংগ্রহ করে আগুনের উৎস খতিয়ে দেখছে। নিখোঁজদের পরিচয় নিশ্চিতে বুধবার থেকে ডিএনএ পরীক্ষা শুরু হবে। পরীক্ষার ফল পাওয়ার পরই মৃতদেহ পরিবারের হাতে তুলে দিয়ে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *