লেটেস্ট নিউজ

আনন্দপুরের মোমো গোডাউনে ২৫ জনের দেহাংশ উদ্ধার, ধৃত ম্যানেজারসহ ২! – এবেলা

এবেলা ডেস্কঃ

আনন্দপুরের ‘ওয়াও মোমো’ গোডাউনে শিউরে ওঠার মতো ঘটনায় আজ সকালেও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২৫ জনের দেহাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনায় নরেন্দ্রপুর থানার পুলিশ গোডাউনের দায়িত্বে থাকা ম্যানেজার রাজা চক্রবর্তী এবং ডেপুটি ম্যানেজার মনোরঞ্জন শীটকে গ্রেফতার করেছে।

তদন্তের স্বার্থে ধৃত দুই উচ্চপদস্থ আধিকারিককে আজই আদালতে পেশ করা হবে। ঘটনার ভয়াবহতা ও নেপথ্যের কারণ খতিয়ে দেখতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই মর্মান্তিক ঘটনায় স্থানীয় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *