লেটেস্ট নিউজ

আনন্দপুরে অগ্নিকাণ্ড: ছাইয়ের স্তূপ থেকে বেরোচ্ছে হাড়গোড়, মালিকের বিরুদ্ধে মামলা – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: আনন্দপুরের নাজিরাবাদে ডেকোরেটর্স গোডাউনের ভয়াবহ অগ্নিকাণ্ড দু’দিন পেরিয়ে গেলেও আতঙ্ক কাটছে না। মঙ্গলবার সকালে উদ্ধারকাজের সময় ছাইয়ের স্তূপ থেকে হাড়গোড় বেরিয়ে আসায় ঘনীভূত হচ্ছে রহস্য। প্রশাসনের তরফে ৩ জনের মৃত্যু নিশ্চিত করা হলেও, নিখোঁজের সংখ্যা প্রায় ৩০ বলে স্থানীয়দের দাবি। নিখোঁজদের অধিকাংশই পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা।

ঘটনাস্থল পরিদর্শন করে দমকলমন্ত্রী সুজিত বসু এবং ডিজি রণবীর কুমার স্বীকার করেছেন যে, সেখানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। জলা জমি ভরাট করে বেআইনিভাবে এই গুদাম ও কারখানা তৈরির অভিযোগ তুলে সরব হয়েছে বিরোধী শিবিরও। ইতিমিধ্যেই ফরেন্সিক দল নমুনা সংগ্রহ শুরু করেছে। ডেকোরেটর্স মালিক গঙ্গাধর দাসের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে দমকল বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *