লেটেস্ট নিউজ

আনন্দপুরে বিভীষিকা: মন্ত্রীকে ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান – এবেলা

এবেলা ডেস্কঃ

আনন্দপুরের মোমো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ৩২ ঘণ্টা পরও পরিস্থিতি অগ্নিগর্ভ। মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ জনতার ‘গো-ব্যাক’ স্লোগানের মুখে পড়েন দমকলমন্ত্রী সুজিত বসু। এখনও পর্যন্ত মোট ৮ জনের দেহ উদ্ধার হলেও নিখোঁজ বহু। নিখোঁজদের স্বজনদের হাহাকার ও প্রশাসনের গাফিলতির অভিযোগে এলাকা রণক্ষেত্রের রূপ নেয়।

ঘটনাস্থলে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে দফায় দফায় হাতাহাতি শুরু হয়। দমকলমন্ত্রী ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও ফরেনসিক পরীক্ষার আশ্বাস দিলেও ফায়ার অডিট নিয়ে সদুত্তর দিতে পারেননি। উদ্ধার হওয়া দেহগুলো শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ধ্বংসস্তূপের নিচে আরও দেহ থাকার আশঙ্কায় তল্লাশি অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *