লেটেস্ট নিউজ

আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: মৃত্যু ৩ কর্মীর, ১২ ঘণ্টা পার হলেও জ্বলছে গুদাম – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতার আনন্দপুরে একটি মোমো তৈরির কারখানায় রবিবার গভীর রাতে বিধ্বংসী আগুন লাগে। দমকলের ১২টি ইঞ্জিন ১২ ঘণ্টা চেষ্টা চালিয়েও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। পুলিশ ইতিমধ্যে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং নিখোঁজ আরও তিন কর্মীর সন্ধানে তল্লাশি চলছে।

কারখানায় মজুত থাকা বিপুল পরিমাণ পাম তেল ও গ্যাস সিলিন্ডারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, ঘিঞ্জি এলাকা ও পাশের গুদামে মজুত দাহ্য পদার্থের কারণেই এই ভয়াবহ বিপর্যয় ঘটেছে। বর্তমানে গ্যাসকাটার ব্যবহার করে কারখানার ভেতরে উদ্ধারকাজ চালাচ্ছেন দমকলকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *