আনন্দপুরে মৃত্যুপুরী: মৃত বেড়ে ২১, নেপথ্যে বড় গাফিলতি? – এবেলা
এবেলা ডেস্কঃ
আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। ভস্মীভূত গোডাউন থেকে একের পর এক দেহাংশ উদ্ধার করছেন উদ্ধারকারীরা; নিখোঁজ রয়েছেন আরও ২৭ জন শ্রমিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং প্রমাণ রক্ষায় ঘটনাস্থলে ১৬৩ ধারা জারি করে কড়া নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন।
ঘটনায় জড়িত থাকার অভিযোগে ডেকোরেটর ব্যবসায়ী গঙ্গাধর দাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্য সরকার মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ফরেন্সিক দল দ্রুত তদন্ত শুরু করবে।

