লেটেস্ট নিউজ

আনন্দপুরে মৃত্যুর মিছিল: শুভেন্দুর সফরের আগেই ১৬৩ ধারা জারি – এবেলা

এবেলা ডেস্কঃ

আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ আরও ২৮ জন। উদ্ধার হওয়া দেহাংশের পরিচয় শনাক্ত করতে আজ থেকেই ডিএনএ ম্যাপিং শুরু করছে প্রশাসন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিখোঁজদের ফিরে পাওয়ার আশা ক্ষীণ হওয়ায় স্বজনহারাদের আর্তনাদে আনন্দপুরের বাতাস ভারী হয়ে উঠেছে।

এদিকে, আজ বিকেলে ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তবে তার আগেই বুধবার মধ্যরাত থেকে এলাকায় ১৬৩ ধারা জারি করে জমায়েতে নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রশাসন। এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী, যার শুনানি আজ দুপুরে হওয়ার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *