আনন্দপুরে মোমো কারখানায় ভয়াবহ আগুন: নিখোঁজ ৬ কর্মী – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতার আনন্দপুরে একটি নামী ব্র্যান্ডের মোমো তৈরির কারখানায় রবিবার গভীর রাতে বিধ্বংসী আগুন লাগে। তেলের মজুত ও সিলিন্ডার থাকায় মুহূর্তেই আগুনের তীব্রতা ভয়াবহ রূপ নেয়। ঘটনাস্থলে দমকলের ১২টি ইঞ্জিন পৌঁছালেও সকাল পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
কারখানার ভেতরে কর্মরত ৬ কর্মীর এখনও কোনো হদিস পাওয়া যায়নি। নিখোঁজ কর্মীদের স্বজনরা দুশ্চিন্তায় রয়েছেন; একজনের ফোনে যোগাযোগ করা সম্ভব হলেও তিনি সাড়া দিচ্ছেন না। আটকে পড়া কর্মীদের উদ্ধারে দমকল বাহিনী আগুনের উৎসস্থলে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।

