লেটেস্ট নিউজ

আনন্দপুর অগ্নিকাণ্ড: আজ পথে নামছেন শুভেন্দু, নরেন্দ্রপুর পর্যন্ত বিশাল মিছিলের ডাক – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা হাইকোর্টের সবুজ সংকেত মেলার পরই আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে রণংদেহি মেজাজে বঙ্গ বিজেপি। আজ, শুক্রবার এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে সরাসরি পথে নামছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঢালাই ব্রিজ থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত আয়োজিত এই বিক্ষোভ মিছিলের মূল লক্ষ্য রাজ্য সরকারকে কাঠগড়ায় তোলা।

নন্দীগ্রামের বিধায়ক এই অগ্নিকাণ্ডকে নিছক দুর্ঘটনা নয়, বরং সরকারের দুর্নীতি ও চূড়ান্ত গাফিলতির ফল হিসেবে ‘ম্যান-মেড’ বিপর্যয় বলে কটাক্ষ করেছেন। আদালতের বেঁধে দেওয়া শর্ত মেনেই আজ বিজেপির এই প্রতিবাদী কর্মসূচি জনমানসে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *