আনন্দপুর অগ্নিকাণ্ড: গুদাম মালিকের ৭ দিনের পুলিশ হেফাজত, বাড়ছে মৃত্যুর আশঙ্কা – এবেলা
এবেলা ডেস্কঃ
আনন্দপুর অগ্নিকাণ্ডে গুদাম মালিক গঙ্গাধর দাসকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার ধৃতকে আদালতে তোলা হলে এই রায় দেওয়া হয়। অগ্নিকাণ্ডের পর থেকে পলাতক গঙ্গাধরকে মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর থেকে আটক করে পুলিশ। গ্রেপ্তারির পর এই ভয়াবহ দুর্ঘটনার দায় মোমো কারখানার ওপর চাপিয়েছেন তিনি।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ১৬টি ইঞ্জিন দেড় দিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে এবং নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৫ জন। তদন্তকারীদের দাবি, অভিযুক্ত গঙ্গাধর দাসের ব্যবসায়িক উত্থান ছিল উল্কাগতিতে। বর্তমানে নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চলছে এবং প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

