আনন্দপুর অগ্নিকাণ্ড: গ্রেপ্তার ওয়াও মোমোর ম্যানেজার ও ডেপুটি ম্যানেজার – এবেলা
এবেলা ডেস্কঃ
আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বড় পদক্ষেপ নিল পুলিশ। বৃহস্পতিবার রাতে নরেন্দ্রপুর থেকে ওয়াও মোমোর গুদাম ম্যানেজার মনোরঞ্জন শিট ও ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়েছে। নাজিরাবাদের ওই গুদামে আগুন লাগার সময় তাঁদের ভূমিকা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থায় গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
বারুইপুর মহকুমা আদালতে পেশ করে ধৃতদের নিজেদের হেফাজতে নিতে পারে পুলিশ। উল্লেখ্য, এই অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং এখনো নিখোঁজ বহু। এর আগে পাশের গুদামের মালিককেও গ্রেপ্তার করা হয়েছিল। রাজনৈতিক চাপানউতোরের মাঝেই এই দুই আধিকারিকের গ্রেপ্তারি মামলাটিতে নতুন মোড় এনে দিল।

