লেটেস্ট নিউজ

আনন্দপুর অগ্নিকাণ্ড: ধ্বংসস্তূপ থেকে আরও ৫ দেহাংশ উদ্ধার, মৃত্যু বেড়ে ১৬ – এবেলা

এবেলা ডেস্কঃ

আনন্দপুরের মোমো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। উদ্ধারকারীরা আজ ধ্বংসস্তূপ থেকে নতুন করে আরও পাঁচটি ঝলসানো দেহাংশ উদ্ধার করেছেন। এদিকে নিখোঁজদের সন্ধানে থানায় ভিড় করছেন স্বজনরা; এখন পর্যন্ত ২৩টি নিখোঁজ ডায়েরি জমা পড়েছে। উচ্চ তাপমাত্রায় লোহার কাঠামো গলে যাওয়ায় এবং পরিচয় শনাক্ত আসাম্ভব হওয়ায় ডিএনএ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।

তদন্তে জানা গেছে, প্রায় পাঁচ হাজার বর্গফুটের এই কারখানাটি কোনো দমকলের ছাড়পত্র ছাড়াই বেআইনিভাবে চলছিল। কারখানায় বিপুল পরিমাণ পাম অয়েল এবং দাহ্য বস্তু মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো গোডাউন ভস্মীভূত হয়। বর্তমানে পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে এবং গ্যাস কাটার দিয়ে টিনের শেড কেটে ভেতরে আর কেউ আটকে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *