লেটেস্ট নিউজ

আনন্দপুর অগ্নিকাণ্ড: নিহতের পরিবারে সিভিক ভলান্টিয়ারের চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

সিঙ্গুর: আনন্দপুরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশের পাশাপাশি বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সিঙ্গুরের সরকারি সভা থেকে তিনি জানান, এই দুর্ঘটনায় মৃতদের পরিবারের একজনকে রাজ্য সরকারের পক্ষ থেকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়া হবে।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, “গতকাল প্রাইভেট কো ম্পা নিতে কাজ করতে গিয়ে আমাদের কয়েকজন বন্ধু প্রাণ হারিয়েছেন। এটি অত্যন্ত দুঃখজনক। রাজ্য সরকার মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট মোমো ও ডেকোরেটর কো ম্পা নিগুলিও ৫ লক্ষ টাকা করে সাহায্য করছে।” তিনি আরও যোগ করেন, “আমি ইতিমধ্যেই পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছি যাতে মৃত পরিবারের একজনকে সিভিক ভলান্টিয়ার হিসেবে নিয়োগ করা হয়।”

সরকারের এই মানবিক পদক্ষেপে শোকাতুর পরিবারগুলো কিছুটা হলেও আর্থিক নিশ্চয়তা পাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *