আনন্দপুর অগ্নিকাণ্ড: পরিচয় শনাক্তে আজই ডিএনএ ম্যাপিং শুরু – এবেলা
এবেলা ডেস্কঃ
আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার হওয়া ২১টি দেহাংশের পরিচয় শনাক্ত করতে আজ, বৃহস্পতিবার থেকেই ডিএনএ (DNA) ম্যাপিং প্রক্রিয়া শুরু হচ্ছে। মৃতদের সঠিক নাম ও পরিচয় নিশ্চিত করতে এই বৈজ্ঞানিক পদ্ধতি অত্যন্ত জরুরি বলে জানিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ।
গতকালের ওই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকেই নিখোঁজদের নিয়ে উদ্বেগ বাড়ছে। পুলিশ সূত্রে খবর, নাজিরাবাদের ওই অগ্নিকাণ্ডের পর থেকে এখন পর্যন্ত মোট ২৮টি পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। উদ্ধার হওয়া দেহাংশগুলো ডিএনএ পরীক্ষার মাধ্যমে মিলিয়ে দেখে দ্রুত স্বজনদের হাতে তুলে দেওয়াই এখন প্রশাসনের মূল লক্ষ্য।

