আনন্দপুর অগ্নিকাণ্ড: ফের উদ্ধার ৪ দেহাংশ, মৃত্যুপুরীতে নিখোঁজ কত? – এবেলা
এবেলা ডেস্কঃ
আনন্দপুরের ভস্মীভূত গুদামে তল্লাশি চালিয়ে নতুন করে আরও চারটি দেহাংশ উদ্ধার হলো। ধ্বংসস্তূপ সরিয়ে এখনও পর্যন্ত মোট ২৫টি দেহাংশ মেলায় বাড়ছে লাশের সংখ্যা। সেই রাতে ঠিক কতজন শ্রমিক কারখানায় আটকে ছিলেন, তা জানতে ধৃত মালিক গঙ্গাধর দাসকে জেরা করছে পুলিশ। নিহতের প্রকৃত সংখ্যা ও পরিচয় নিয়ে দানা বাঁধছে রহস্য।
তদন্তে নেমে নিখোঁজ ২৭ জনের পরিবারের ডিএনএ ম্যাপিংয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী, আগুনের উৎসস্থল ছিল ডেকরেটর্স কারখানার তিন তলা বাড়িটি। বর্তমানে এলাকাটি পুলিশি ঘেরাটোপে মুড়ে ১৬৩ ধারা জারি করা হয়েছে। ডিএনএ পরীক্ষার রিপোর্ট হাতে পেলেই স্পষ্ট হবে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ঠিক কতজনের প্রাণহানি ঘটেছে।

