আনোয়ার ইস্যুতে চরম পদক্ষেপ মোহনবাগানের, দ্বারস্থ আন্তর্জাতিক আদালতের – এবেলা
এবেলা ডেস্কঃ
আনোয়ার আলি ইস্যুতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দীর্ঘসূত্রিতায় ক্ষুব্ধ মোহনবাগান সুপার জায়ান্ট অবশেষে আন্তর্জাতিক ক্রীড়া আদালত বা ‘ক্যাস’-এর দ্বারস্থ হলো। দেড় বছর ধরে ঝুলে থাকা এই মামলায় ফেডারেশনের অ্যাপিল কমিটির পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় সবুজ-মেরুন শিবির এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে। দ্রুত সমস্যা মেটাতে ফিফার নির্দেশ সত্ত্বেও ফেডারেশনের গড়িমসিই বাগান কর্তৃপক্ষকে বিরক্ত করেছে।
বর্তমানে আনোয়ার আলি ইস্টবেঙ্গলের হয়ে খেলছেন। এর আগে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি আনোয়ারকে চার মাসের নির্বাসন এবং ইস্টবেঙ্গল ও দিল্লি এফসিকে ট্রান্সফার ব্যানের শাস্তি দিলেও আদালতের নির্দেশে তা স্থগিত হয়। তবে পুনরায় শুনানি প্রক্রিয়ায় ক্রমাগত বিলম্বের ফলে আনোয়ার নিজেও তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার অভিযোগ তুলে ফেডারেশনকে চিঠি পাঠিয়েছিলেন।

