লেটেস্ট নিউজ

আপনার জেলায় কত কো ম্পা নি বাহিনী? বাংলায় কেন্দ্রীয় সেনার নিশ্ছিদ্র নিরাপত্তার তালিকা দেখে নিন – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে দ্বিতীয় দফায় আরও ২৮০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ব্লু-প্রিন্ট চূড়ান্ত করল নির্বাচন কমিশন। প্রথম দফার সমপরিমাণ বাহিনী মিলিয়ে এবার জেলাভিত্তিক পাহারার ছক সাজানো হয়েছে। কমিশনের নয়া তালিকা অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনায় ৩৩ কো ম্পা নি এবং কলকাতায় ৩০ কো ম্পা নি বাহিনী মোতায়েন করা হচ্ছে। সীমান্তবর্তী জেলা মুর্শিদাবাদে সর্বোচ্চ ৩৫ কো ম্পা নি বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া উত্তর ২৪ পরগনায় ২৮ কো ম্পা নি, পূর্ব মেদিনীপুরে ২৮ কো ম্পা নি এবং হুগলিতে ২৭ কো ম্পা নি বাহিনী মোতায়েন থাকবে। বীরভূম ও হাওড়ায় ২১ কো ম্পা নি করে এবং পূর্ব বর্ধমানে ২৫ কো ম্পা নি বাহিনী এলাকায় টহল দেবে। জঙ্গলমহলের বাঁকুড়ায় ১৩ ও ঝাড়গ্রামে ১১ কো ম্পা নি বাহিনী থাকবে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ে ১৬, কোচবিহারে ১৫ এবং উত্তর দিনাজপুরে ১৯ কো ম্পা নি বাহিনী মোতায়েন করা হচ্ছে। সবচেয়ে কম ৪ কো ম্পা নি বাহিনী থাকছে কালিম্পং জেলায়। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে ইতিমধ্যেই বাহিনী মোতায়েনের প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *