আপনার নামেও কি এসেছে SIR নোটিশ? ভোটার তালিকা থেকে নাম কাটা যাওয়া আটকাতে দ্রুত করুন এই কাজ! – এবেলা
এবেলা ডেস্কঃ
রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনঃনিরীক্ষণ বা SIR প্রক্রিয়া শুরু হতেই সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। ভোটার তালিকায় তথ্যের ভুল, আসাম্পূর্ণ নথি বা সন্দেহজনক এন্ট্রির কারণে নির্বাচন কমিশন অনেককেই শুনানির নোটিশ পাঠাচ্ছে। BLO-র মাধ্যমে এই নোটিশ বাড়িতে পৌঁছানোর কথা থাকলেও অনেক ক্ষেত্রে যান্ত্রিক ত্রুটি বা ঠিকানার ভুলে তা হাতে পৌঁছাচ্ছে না। সময়মতো শুনানিতে হাজির না হলে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রবল আশঙ্কা থাকছে।
এই পরিস্থিতিতে বাড়িতে নোটিশ আসার অপেক্ষায় না থেকে অনলাইনে নিজের নাম যাচাই করা বুদ্ধিমানের কাজ। সরকারি দপ্তরে লাইনে না দাঁড়িয়েই এখন বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে SIR নোটিশের স্থিতি পরীক্ষা করা সম্ভব। সামান্য অবহেলায় ভবিষ্যতে ভোটাধিকার বা সরকারি পরিষেবা পাওয়ার ক্ষেত্রে বড় আইনি জটিলতা তৈরি হতে পারে। তাই নিজের ও পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে এখনই পোর্টাল ভিজিট করে অনলাইন যাচাই প্রক্রিয়া সম্পন্ন করুন।

