লেটেস্ট নিউজ

আপনার প্যান কার্ড কি আদেও চালু আছে? এক ক্লিকেই জেনে নিন বর্তমান স্ট্যাটাস – এবেলা

এবেলা ডেস্কঃ

আর্থিক লেনদেনের অপরিহার্য নথি পॅन কার্ড নিষ্ক্রিয় হয়ে পড়লে আপনি বড়সড় বিপদে পড়তে পারেন। সাধারণত নিয়মিত ব্যবহার না হওয়ায় কার্ডটি সচল আছে কি না, তা অনেকেরই অজানা থাকে। অথচ একটি ‘মৃত’ বা ইনঅ্যাক্টিভ প্যান কার্ড ব্যবহার করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়া থেকে শুরু করে মোটা অঙ্কের জরিমানা ও আইনি জটিলতা তৈরি হতে পারে। তাই সময় থাকতে আয়কর দপ্তরের পোর্টালে গিয়ে কার্ডের বর্তমান অবস্থা যাচাই করা জরুরি।

প্যান কার্ডের স্ট্যাটাস চেক করতে আয়কর বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ‘Verify Your PAN’ অপশনে ক্লিক করুন। এরপর আপনার প্যান নম্বর, পূর্ণ নাম, জন্ম তারিখ ও মোবাইল নম্বর দিয়ে ওটিপি যাচাই করুন। মুহূর্তেই স্ক্রিনে ভেসে উঠবে আপনার কার্ডটি অ্যাক্টিভ না কি ইনঅ্যাক্টিভ। এই সহজ পদক্ষেপটি আপনাকে ভবিষ্যৎ আর্থিক হয়রানি ও জটিলতা থেকে মুক্তি দেবে। অবহেলা না করে আজই নিজের প্যান কার্ডের বৈধতা পরীক্ষা করে নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *