লেটেস্ট নিউজ

আফগানিস্তানে তালিবানি ফতোয়া: ফিরল মধ্যযুগীয় দাসপ্রথা! – এবেলা

এবেলা ডেস্কঃ

আফগানিস্তানের তালিবান প্রশাসন নতুন আইন পাশ করে দেশটিতে পুনরায় কলঙ্কিত দাসপ্রথা ও চরম বর্ণভেদ প্রবর্তন করেছে। সুপ্রিম লিডার হিবাতুল্লা আখুন্দজাদার স্বাক্ষরিত এই আইনে নাগরিকদের চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। মোল্লা ও উচ্চবিত্তদের অপরাধের ক্ষেত্রে নামমাত্র শাস্তির বিধান থাকলেও, দরিদ্র ও সাধারণ মানুষের জন্য রাখা হয়েছে কঠোর কারাদণ্ড ও মৃত্যুভয়।

নতুন এই আইন কার্যত নারীদের ওপর অমানবিক নির্যাতন ও বিনা বিচারে শাস্তির পথ প্রশস্ত করেছে। আইনি নথিতে বারবার ‘দাস’ শব্দটি ব্যবহারের মাধ্যমে মধ্যযুগীয় বর্বরতাকে আইনি স্বীকৃতি দেওয়া হয়েছে। মানবাধিকার লঙ্ঘন করে দেশটিতে প্রতিষ্ঠিত হতে চলেছে এক চরম মোল্লাতন্ত্র, যেখানে দাসদের ওপর শারীরিক নির্যাতনের অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *