লেটেস্ট নিউজ

আফগানিস্তানে তালিবানের নতুন ফতোয়া, স্ত্রীর ওপর শারীরিক নির্যাতনকে আইনি স্বীকৃতি – এবেলা

এবেলা ডেস্কঃ

আফগানিস্তানে তালিবান শাসনে নারীদের অধিকার চরম সংকটের মুখে পড়েছে। তালিবানের শীর্ষ নেতা হিবতুল্লাহ আখুন্দজাদার স্বাক্ষরিত নতুন এক বিতর্কিত আইনে নারীদের বিরুদ্ধে ঘরোয়া হিংসাকে আইনি বৈধতা দেওয়া হয়েছে। এই নিয়ম অনুযায়ী, কোনো স্বামী তার স্ত্রীকে মারধর করতে পারবেন, যদি না তাতে হাড় ভেঙে যায় বা শরীরে কোনো গভীর ক্ষত সৃষ্টি হয়।

নতুন এই দণ্ডবিধিতে অপরাধের বিচার হবে ব্যক্তির সামাজিক মর্যাদার ভিত্তিতে। উলেমা বা উচ্চবিত্ত শ্রেণির জন্য অপরাধের শাস্তি যেখানে সামান্য পরামর্শ বা সতর্কবার্তার মধ্যে সীমাবদ্ধ, সেখানে সাধারণ বা নিম্নবিত্ত মানুষের জন্য বরাদ্দ হয়েছে কঠোর কারাদণ্ড ও শারীরিক শাস্তি। এমনকি নির্যাতনের শিকার নারীকে আদালতে বিচার চাইতে হলে পুরুষ অভিভাবকের উপস্থিতিতে এবং কঠোর পর্দা মেনে নিজের ক্ষতপ্রমাণ করতে হবে।

পারিবারিক ও সামাজিক ক্ষেত্রেও জারি হয়েছে কঠোর বিধিনিষেধ। স্বামীর অনুমতি ছাড়া কোনো বিবাহিত নারী আত্মীয়ের বাড়িতে গেলেও তাকে তিন মাস পর্যন্ত জেল খাটতে হতে পারে। তালিবানের এই নয়া আইন নারী সুরক্ষা ও মানবিক অধিকারের সমস্ত আন্তর্জাতিক নীতিমালাকে ধূলিসাৎ করে আফগান সমাজে এক চরম বৈষম্যমূলক ব্যবস্থা কায়েম করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *