লেটেস্ট নিউজ

আফগানিস্তানে ফের গৃহযুদ্ধের কালো মেঘ, ফাঁস তালিবান প্রধানের গোপন অডিয়ো ক্লিপ – এবেলা

এবেলা ডেস্কঃ

আফগানিস্তানের তালিবান শাসনে চরম ফাটল ধরেছে। সম্প্রতি বিবিসি প্রচারিত এক গোপন অডিয়ো ক্লিপে খোদ তালিবান প্রধান হিবাতুল্লা আখুন্দজ়াদাকে সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শোনা গেছে। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, সরকারের ভেতরকার দলাদলির কারণে পতন ঘটতে পারে ইসলামিক আমিরশাহির। এই অডিয়ো বার্তা ফাঁস হওয়ার পর থেকেই কাবুলের শাসনক্ষমতা নিয়ে শুরু হয়েছে তীব্র টানাপোড়েন এবং জল্পনা।

মূলত পাক মদতপুষ্ট সিরাজুদ্দিন হক্কানি এবং প্রয়াত মোল্লা ওমরের পুত্র মহম্মদ ইয়াকুবের গোষ্ঠীর মধ্যেই এই সংঘাত তুঙ্গে। কান্দাহারকেন্দ্রিক কট্টরপন্থী মতাদর্শ বনাম কাবুলভিত্তিক কিছুটা আধুনিকমনস্ক গোষ্ঠীর এই লড়াই এখন প্রকাশ্য। একদিকে হিবাতুল্লা আখুন্দজ়াদা এবং হক্কানি নেটওয়ার্ক দেশকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে চাইছে, অন্যদিকে ইয়াকুব গোষ্ঠী আধুনিক শিক্ষা ও বহির্বিশ্বের সঙ্গে সম্পর্কের পক্ষপাতী। এই আদর্শিক লড়াই আফগানিস্তানকে পুনরায় এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *