লেটেস্ট নিউজ

আফগান হাসপাতালে পাকিস্তানের বর্বরোচিত হামলার কড়া জবাব দিলেন মুম্বাই ইন্ডিয়ান্স তারকা – এবেলা

এবেলা ডেস্কঃ

কাবুলে একটি হাসপাতালে পাকিস্তান বিমানবাহিনীর হামলায় ৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যুর ঘটনায় গর্জে উঠেছেন আফগান ক্রিকেটার আল্লাহ গজনফর। আইপিএল ২০২৬-এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠ কাঁপাতে প্রস্তুত এই রহস্যময় স্পিনার পাকিস্তানকে চরম পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, অসহায় মানুষের ওপর এই কাপুরুষোচিত আক্রমণ আফগানিস্তান কখনোই বরদাস্ত করবে না এবং ইতিহাস এর সাক্ষী।

নিউজ ১৮-কে দেওয়া সাক্ষাৎকারে গজনফর বলেন যে বিশ্ব আফগানিস্তানের ইতিহাস জানে এবং এর পুনরাবৃত্তি পাকিস্তানের জন্য ভয়াবহ হবে। বর্তমানে ভারতে অবস্থানরত ১৯ বছর বয়সী এই তরুণ প্রতিভা ওয়ানডে ক্রিকেটে ২৩টি উইকেটের মালিক। আইপিএল অভিষেকের অপেক্ষায় থাকা গজনফর মনে করিয়ে দিয়েছেন যে সাধারণ মানুষের ওপর এমন আঘাতের পাল্টা জবাব দিতে তারা পিছপা হবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *