আবার জিতবে বাংলা স্লোগান নিয়ে পথে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় – এবেলা
এবেলা ডেস্কঃ
ছাব্বিশের নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যজুড়ে বড়সড় প্রচার কর্মসূচি শুরু করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বারুইপুর থেকে এই মাসব্যাপী কর্মসূচির সূচনা হবে। তৃণমূলের পক্ষ থেকে ‘আবার জিতবে বাংলা’ স্লোগানটি সামনে রেখে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। মূলত বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিতেই রাজপথে নামছেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে অভিষেকের স্পষ্ট বার্তা, এখন বিশ্রামের সময় নয় বরং মানুষের সঙ্গে জনসংযোগ বাড়িয়ে বিজেপিকে রুখে দাঁড়াতে হবে। গণতন্ত্র রক্ষা ও বাংলার অধিকার আদায়ে তিনি সর্বদা সামনে থেকে নেতৃত্ব দেবেন। দলীয় কর্মীদের ঔদ্ধত্য ত্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামের আদর্শে মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তিনি। ২রা জানুয়ারি থেকে টানা এক মাস রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসভা ও জনসংযোগ করবেন অভিষেক।

