লেটেস্ট নিউজ

আবু ধাবিতে ইরানি ক্ষেপণাস্ত্র রুখে দিল প্রতিরক্ষা ব্যবস্থা আর সেই ধ্বংসাবশেষের আঘাতে পাঁচ ভারতীয় জখম হয়েছেন – এবেলা

এবেলা ডেস্কঃ

সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে বড়সড় নাশকতার ছক বানচাল করল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। খলিফা ইকোনমিক জোনের (KEZAD) আকাশে একটি ইরানি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রকে মাঝপথেই ধ্বংস করা হয়। তবে সেই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জনবহুল এলাকায় আছড়ে পড়ায় সেখানে কর্মরত পাঁচজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।

কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে আহত ভারতীয়দের আঘাত খুব একটা গুরুতর নয় এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পর স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং শুধুমাত্র সরকারি তথ্যের ওপর ভিত্তি করে সংবাদ প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *