লেটেস্ট নিউজ

আবু ধাবি থেকে কলকাতায় ফেরার তোড়জোড়? গার্ডেনরিচ কাণ্ডে মূল অভিযুক্তের বিরুদ্ধে ইন্টারপোলের কড়া অ্যাকশন! – এবেলা

এবেলা ডেস্কঃ

গার্ডেনরিচ বহুতল বিপর্যয়ের প্রধান অভিযুক্ত মহম্মদ শাহনওয়াজের হদিশ মিলল সুদূর আবু ধাবিতে। ১৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ওই দুর্ঘটনার পর থেকেই পরিচয় গোপন করে সংযুক্ত আরব আমিরশাহিতে আত্মগোপন করেছিলেন এই জমির মালিক। লালবাজারের গোয়েন্দারা বিষয়টি নিশ্চিত করার পরেই কলকাতা পুরসভাকে অবগত করেছেন। ইতিমধ্য়েই অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনতে তোড়জোড় শুরু হয়েছে।

পালিয়েও শেষরক্ষা হলো না শাহনওয়াজের; তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের পক্ষ থেকে ‘ইয়েলো কর্নার নোটিস’ জারি করা হয়েছে। পুলিশের ৭৩০ পাতার চার্জশিটে খুনের চেষ্টা ও ষড়যন্ত্রসহ একাধিক ধারায় নাম রয়েছে তাঁর। দীর্ঘদিন আত্মগোপন করে থাকলেও আন্তর্জাতিক স্তরে এই নোটিস জারির ফলে তাঁকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার সম্ভাবনা জোরালো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *