আমতায় যথাযোগ্য মর্যাদায় নেতাজির ১২৯তম জন্মজয়ন্তী পালন – এবেলা
এবেলা ডেস্কঃ
আমতা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৯তম জন্মবার্ষিকী উদযাপিত হলো। দুপুর ১২টা ১৫ মিনিটে সাইরেন বাজার সঙ্গে সঙ্গেই তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান শুরু হয়।
দপ্তরের কর্মী ও অতিথিদের উপস্থিতিতে ঘরোয়া এই আয়োজনে ছিল দেশাত্মবোধক গান, প্রাসঙ্গিক আলোচনা এবং স্বরচিত কবিতা পাঠ। আমতা মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে সম্পন্ন হয়েছে।

