লেটেস্ট নিউজ

আমিরশাহির পাশে ভারত, প্রেসিডেন্ট নাহিয়ানকে ফোন করে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী – এবেলা

এবেলা ডেস্কঃ

সংযুক্ত আরব আমিরশাহির ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যুদ্ধের আবহে রবিবার আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। এই কঠিন সময়ে ভারতের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়ে মোদী প্রেসিডেন্টকে ‘ভাই’ সম্বোধন করেন।

সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, আমিরশাহির ওপর এই হামলার ঘটনায় তিনি স্তম্ভিত এবং প্রাণহানির খবরে গভীরভাবে শোকাহত। যদিও তিনি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে বর্তমান পরিস্থিতিতে তার এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। মোদী স্পষ্ট করে দিয়েছেন যে বন্ধু দেশ আমিরশাহির বিপদে ভারত সবসময় তাদের পাশে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *