আমিরশাহির প্রেসিডেন্টকে মোদীর উষ্ণ অভ্যর্থনা: নেপথ্যে কি তেলের সংকট? – এবেলা
এবেলা ডেস্কঃ
প্রোটোকল ভেঙে দিল্লি বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নায়ানকে উষ্ণ অভ্যর্থনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের চাপে রুশ তেল আমদানিতে কড়াকড়ি ও ভেনেজুয়েলার তেল সরবরাহ বন্ধ হওয়ায় ভারতের জ্বালানি নিরাপত্তা এখন চ্যালেঞ্জের মুখে। এই পরিস্থিতিতে আরব দুনিয়ার ওপর নির্ভরশীলতা বাড়াতেই মোদীর এই বিশেষ উদ্যোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সংক্ষিপ্ত এই সফরে দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ ভারতের তেল আমদানির পথ প্রশস্ত রাখতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও পাকিস্তান ও বাংলাদেশের সাথে আমিরশাহির সাম্প্রতিক কূটনৈতিক যোগাযোগ নিয়ে চর্চা ছিল, তবে মোদীর এই আন্তরিক অভ্যর্থনা দুই দেশের কৌশলগত বন্ধুত্বকে আরও সুদৃঢ় করল। জ্বালানি সংকট মোকাবিলায় এই সফর দিল্লির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

