লেটেস্ট নিউজ

আমেরিকায় তুষারঝড়ের তাণ্ডব: অন্ধকারে লাখো মানুষ, বাতিল হাজারো ফ্লাইট – এবেলা

এবেলা ডেস্কঃ

ভয়ঙ্কর শীতঝড়ে বিপর্যস্ত আমেরিকার পূর্ব ও মধ্যাঞ্চল। নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এই দুর্যোগে ২১ কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। হাড়কাঁপানো ঠান্ডায় বিদ্যুৎহীন হয়ে পড়েছেন প্রায় ৮.৫ লক্ষ মানুষ, যার মধ্যে টেনেসিতেই পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। বরফের স্তূপে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে।

যোগাযোগ ব্যবস্থায় নজিরবিহীন ধস নামায় তিন দিনে ১৪ হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। আবহাওয়া দপ্তর এই ঝড়কে ‘ঐতিহাসিক’ বলে আখ্যা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ডোনাল্ড ট্রাম্প ২০টি রাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন। তুষারপাতের জেরে মহাসড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ায় ভ্রমণে কঠোর সতর্কতা জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *