আমেরিকায় পারিবারিক বিবাদে গুলি: এক ভারতীয়সহ ৪ জনের মৃত্যু, শিশুদের উপস্থিত বুদ্ধিতে রক্ষা – এবেলা
এবেলা ডেস্কঃ
আমেরিকার জর্জিয়ায় পারিবারিক বিবাদের জেরে এক ভয়াবহ গুলিকাণ্ডে চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন ভারতীয় নারী রয়েছেন। লরেন্সভিল শহরের এক বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। আটলান্টায় অবস্থিত ভারতীয় কনস্যুলেট এই তথ্য নিশ্চিত করে শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।
গুলি চলাকালীন ঘরে থাকা তিন শিশু একটি আলমারিতে লুকিয়ে ৯১১-এ ফোন করে প্রাণ বাঁচায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুদের অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে। শিশুদের এমন সাহসিকতা ও বুদ্ধিতে রীতিমতো অবাক স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী।

