লেটেস্ট নিউজ

আমেরিকায় প্রবেশের স্বপ্নভঙ্গ, বাংলাদেশ ও পাকিস্তানসহ ৭৫ দেশের ভিসা স্থগিত করল ট্রাম্প প্রশাসন – এবেলা

এবেলা ডেস্কঃ

আগামী ২১ জানুয়ারি থেকে বাংলাদেশ, পাকিস্তানসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী বা ইমিগ্র্যান্ট ভিসা প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে মার্কিন বিদেশ দফতর। ট্রাম্প প্রশাসনের নতুন নির্দেশিকা অনুযায়ী, যারা যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি ভাতা বা জনকল্যাণমূলক প্রকল্পের ওপর নির্ভরশীল হতে পারেন, তাদের প্রবেশ ঠেকাতেই এই কঠোর পদক্ষেপ। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর দফতর ইতিমধ্যে সংশ্লিষ্ট দূতাবাসগুলোকে আবেদন গ্রহণ বন্ধের নির্দেশ দিয়েছে।

তবে এই স্থগিতাদেশের আওতায় পর্যটন, ব্যবসা বা স্বল্পমেয়াদী ‘নন-ইমিগ্র্যান্ট’ ভিসাগুলো থাকছে না। অভিবাসন নীতি পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হলো আমেরিকার অভিবাসন ব্যবস্থার অপব্যবহার রোধ করা। এই সিদ্ধান্তের ফলে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার অসংখ্য মানুষের আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *