লেটেস্ট নিউজ

আমেরিকায় বড়সড় বিপাকে ভারতীয় তরুণ নাগারাজু বালকাম – এবেলা

এবেলা ডেস্কঃ

নিউ মেক্সিকোর সান্টা ফে-তে নাবালিকা নিগ্রহের গুরুতর অভিযোগে গ্রেফতার হয়েছেন ২৬ বছর বয়সী তরুণ নাগারাজু বালকাম। পুলিশের একটি বিশেষ দল ছদ্মবেশে অনলাইন অভিযান চালিয়ে এই চক্রটির হদিস পায়। চ্যাট প্ল্যাটফর্মে আপত্তিকর কথোপকথন এবং সন্দেহভাজন আচরণের দায়ে তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

এই গ্রেফতারি নাগারাজুর ক্যারিয়ার ও ভবিষ্যৎকে খাদের কিনারায় দাঁড় করিয়েছে। মার্কিন আইন অনুযায়ী এই ধরনের অপরাধে কঠোর সাজা, ভিসা বাতিল এবং স্থায়ীভাবে দেশত্যাগের সম্ভাবনা থাকে। বিদেশের মাটিতে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহারে অসতর্কতা এবং স্থানীয় আইন সম্পর্কে অজ্ঞতা কীভাবে জীবন ধ্বংস করতে পারে, এই ঘটনা তারই এক চরম সর্তকতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *