লেটেস্ট নিউজ

আমেরিকায় বিমান বিপর্যয়: তুষারঝড়ে টেক-অফ করতেই ভয়াবহ বিস্ফোরণ – এবেলা

এবেলা ডেস্কঃ

মার্কিন যুক্তরাষ্ট্রের মেইনে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আটজন। রবিবার সন্ধ্যায় বাঙ্গোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত জেট উড্ডয়নের পরপরই রানওয়েতে মুখ থুবড়ে পড়ে। তুষারঝড়ের কবলে পড়া বিমানটি আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

প্রবল তুষারপাতের কারণে ওই অঞ্চলে দৃশ্যমানতা প্রায় শূন্য ছিল বলে ধারণা করা হচ্ছে। বিমানে থাকা চালকসহ আট আরোহীর সবাই ঘটনাস্থলেই মারা যান। এফএএ এবং এনটিএসবি কর্তৃপক্ষ দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *