লেটেস্ট নিউজ

আমেরিকায় ভারতীয়দের বড় ধাক্কা: টেক্সাসে নিষিদ্ধ এইচ-১বি ভিসা নিয়োগ! – এবেলা

এবেলা ডেস্কঃ

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এক বিতর্কিত বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী ৩১ মে ২০২৭ পর্যন্ত এইচ-১বি ভিসাধারীদের কোনো চাকরিতে নিয়োগ দেওয়া হবে না। এই কড়া নির্দেশিকা ইতিমধ্যে রাজ্যের সমস্ত সংস্থা ও বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠানো হয়েছে। মূলত মার্কিন নাগরিকদের কর্মসংস্থান সুরক্ষিত করতেই এই আকস্মিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির প্রভাবে ভারতীয়সহ অসংখ্য বিদেশি কর্মীর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। যোগ্যতা থাকা সত্ত্বেও নতুন এই নিয়মের ফলে আমেরিকায় কাজ করার স্বপ্ন বড় বাধার মুখে পড়ল। টেক্সাস সরকারের এমন সিদ্ধান্তে কর্মসূত্রে সেখানে যেতে ইচ্ছুক দক্ষ যুবসমাজের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *