আমেরিকার বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধ’-এর হুঁশিয়ারি ইরানের – এবেলা
এবেলা ডেস্কঃ
ইরানে ক্রমবর্ধমান অস্থিরতা ও মার্কিন চাপের মুখে কড়া হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট জানান, সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে লক্ষ্য করে কোনো হামলা চালানো হলে তা গোটা রাষ্ট্রের বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধ’ হিসেবে গণ্য হবে। পেজেশকিয়ানের মতে, যেকোনো বহিঃশত্রুর আগ্রাসনের জবাব হবে অত্যন্ত কঠোর এবং অনুশোচনাযোগ্য।
এদিকে, ডোনাল্ড ট্রাম্প ইরানের চলমান বিক্ষোভ দমনে কড়া সমালোচনা করলেও সম্প্রতি ফাঁসি বাতিলের সিদ্ধান্তে তেহরানের প্রশংসা করেছেন। উল্লেখ্য, ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই ইরানের সবচেয়ে রক্তক্ষয়ী অস্থিরতা। বর্তমানে মুদ্রাস্ফীতি ও ভেঙে পড়া অর্থনীতির কারণে দেশজুড়ে চলা এই বিক্ষোভে নিরাপত্তারক্ষীসহ অন্তত ৫,০০০ মানুষের প্রাণহানি ঘটেছে।

