লেটেস্ট নিউজ

আমেরিকার বিরুদ্ধে স্থলযুদ্ধের মহাপ্রস্তুতি: ১০ লক্ষ তরুণ যোদ্ধা নিয়ে রণসাজে ইরান – এবেলা

এবেলা ডেস্কঃ

উপসাগরীয় অঞ্চলে মার্কিন সেনা সমাবেশ বৃদ্ধির প্রেক্ষিতে এবার সরাসরি স্থলযুদ্ধের প্রস্তুতি শুরু করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার কথা বললেও বাস্তবে পশ্চিম এশিয়ায় রণতরী ও এলিট ফোর্স মোতায়েন করায় উত্তেজনা চরমে পৌঁছেছে। এই পরিস্থিতিতে আকাশপথের পাশাপাশি স্থলপথেও মার্কিন বাহিনীকে রুখে দিতে তেহরান সামরিক তৎপরতা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরান সরকার তরুণ প্রজন্মকে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করতে বিশেষ নিয়োগ কেন্দ্র খুলেছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) এবং আধাসামরিক বাহিনী ‘বাসিজ’-এর তত্ত্বাবধানে ইতিমধ্যেই প্রায় ১০ লক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ যোদ্ধা প্রস্তুত করা হয়েছে। এমনকি কৌশলগত কারণে আইন সংশোধন করে ১২ বছরের শিশুদেরও গুরুত্বপূর্ণ শহর ও চেকপোস্টের নিরাপত্তায় ভলান্টিয়ার হিসেবে মোতায়েন করা হচ্ছে।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ১৫ দফা শর্ত প্রত্যাখ্যান করে ইরান এখন দীর্ঘমেয়াদী যুদ্ধের পথে। খার্গ দ্বীপের মতো গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্রে বসানো হয়েছে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। ইরানি পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ হুঁশিয়ারি দিয়েছেন যে, শত্রুপক্ষের যেকোনো দ্বীপ দখলের প্রচেষ্টাকে কঠোরভাবে দমন করা হবে। আমেরিকার সম্ভাব্য স্থল অভিযানের মুখে তেহরান এখন সামরিকভাবে সম্পূর্ণ সজাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *