লেটেস্ট নিউজ

আমেরিকার যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কন ওড়ানোর দাবি ইরানের, পাল্টা মরণকামড় মার্কিন সেনার – এবেলা

এবেলা ডেস্কঃ

খামেনেই হত্যার বদলা নিতে মার্কিন রণতরী লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক মিসাইল ছুড়ল ইরানের রেভোলিউশনারি গার্ড। আরব সাগরে মোতায়েন ইউএসএস আব্রাহাম লিঙ্কন-এ চারটি মিসাইল আঘাত হেনেছে বলে দাবি তেহরানের। এই হামলার পরই মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা চরম আকার ধারণ করেছে।

মার্কিন প্রত্যাঘাত ও অপারেশন এপিক ফিউরি হামলার জবাবে চুপ থাকেনি ওয়াশিংটন। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শুরু করেছে ‘অপারেশন এপিক ফিউরি’। মার্কিন গোলায় ওমান উপসাগরে ডুবতে শুরু করেছে ইরানের শক্তিশালী জামারান-ক্লাস যুদ্ধজাহাজ। আমেরিকার দাবি, এই অভিযানে তাদের ৩ জন সেনা নিহত এবং ৫ জন গুরুতর জখম হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ইরানি বাহিনীকে দমনে বড়সড় সামরিক অভিযান জারি রেখেছে হোয়াইট হাউস।

ইজরায়েলেও মিসাইল বৃষ্টি লড়াই শুধু আরব সাগরে সীমাবদ্ধ নেই। ইরানের দিক থেকে ইজরায়েলের দিকেও ঝাঁকে ঝাঁকে মিসাইল ধেয়ে আসার খবর মিলেছে। আইডিএফ ইতিমধ্যেই নাগরিকদের সতর্ক করে সুরক্ষিত আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। আলোচনার মাঝেই আমেরিকার এই পাল্টা হামলাকে ‘বিশ্বাসঘাতকতা’ বলে সরব হয়েছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। পাল্টাপাল্টি এই হামলায় মধ্যপ্রাচ্য এখন কার্যত বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *