আমেরিকা নয় বরং এই মুসলিম দেশ থেকে সবথেকে বেশি ভারতীয় বিতাড়িত হয়েছেন, জেনে নিন – এবেলা
এবেলা ডেস্কঃ
বিদেশে ভারতীয়দের বসবাসের ক্ষেত্রে আমেরিকা নয় বরং সৌদি আরব থেকেই সবথেকে বেশি সংখ্যক নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। গত ১৮ ডিসেম্বর রাজ্যসভায় পেশ করা বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে এই সংখ্যা মার্কিন মুলুকের তুলনায় বহুগুণ বেশি। মূলত ভিসার মেয়াদ শেষ হওয়া, ইকামা বা আবাসন আইন লঙ্ঘন এবং শ্রম আইনের কড়াকড়ির কারণেই সৌদি প্রশাসন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।
সরকারি পরিসংখ্যান বলছে গত পাঁচ বছরে সৌদি আরব থেকে হাজার হাজার ভারতীয়কে ডিপোর্ট করা হয়েছে যার মধ্যে ২০২৩ সালেই সংখ্যাটি ছিল ১১ হাজার ৪৮৬ জন। সেই তুলনায় আমেরিকার বিভিন্ন মিশন থেকে পাওয়া তথ্যে দেখা গেছে সেখানে ভারতীয়দের বিতাড়নের হার অনেক কম। কাজের অনুমতি না থাকা বা বেআইনিভাবে অবস্থান করার বিরুদ্ধে সৌদি আরবের এই লাগাতার অভিযান মধ্যপ্রাচ্যে অভিবাসন সংক্রান্ত সমস্যার একটি বড় চিত্র তুলে ধরেছে।

